জ্ঞানবাড়ি স্পেশাল • লাইভ আপডেট
২৭৩ পদে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BANBEIS Job Circular 2026
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BANBEIS Job Circular 2026) আনুষ্ঠানিকভাবে ১৩ নভেম্বর ২০২৬ তারিখে অফিশিয়াল ওয়েবসাইট-এ প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)-সমূহে আউটসোর্সিং প্রক্রিয়ায় অস্থায়ী ভিত্তিতে সরাসরি সেবাকর্মী নিয়োগের লক্ষ্যে ১৪টি ক্যাটাগরির পদে সর্বমোট ২৭৩ জনকে নিয়োগ দেওয়া হবে। নতুন এই সরকারি সেবা ক্রয়ের নিয়োগে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।সরকারি চাকরির
প্রকাশক: জ্ঞানবাড়ি একাডেমি
সম্প্রতি প্রকাশিত ব্যানবেইস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক, সার্ভার টেকনিশিয়ান, গাড়ি চালক, লিফটম্যান, ডেসপাচ রাইডার, বার্তাবাহক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও ফরাশ সেবাসহ ১৪টি ক্যাটাগরির পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে সরাসরি বা ডাকযোগে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা এই পদসমূহে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) চাকরির খবর ২০২৬-এর বিস্তারিত পদ বিবরণী, মাসিক সেবা মূল্য, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও আবেদন নির্দেশিকা নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
✔ অফিশিয়াল সার্কুলার ও ওয়েবসাইট থেকে তথ্য যাচাইকৃত | সর্বশেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৬
সূচিপত্র
এক নজরে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ জব সামারি
-
প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) -
সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) -
জব লোকেশন ঢাকা এবং ১২৫টি উপজেলা (ইউআইটিআরসিই) -
পদের ক্যাটাগরি ১৪ টি -
মোট শূন্যপদ ২৭৩ জন -
চাকরির ধরন আউটসোর্সিং সেবা ক্রয় (অস্থায়ী চুক্তিভিত্তিক) -
বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর -
শিক্ষাগত যোগ্যতা জেএসসি, এসএসসি ও ডিপ্লোমা পাস -
জেলা বাংলাদেশের সকল জেলার প্রার্থী -
মাসিক সেবা মূল্য ১৬,৬৭৩ – ২০,২১২/- টাকা -
আবেদনের ফি কোনো ফি নেই (বিনামূল্যে) -
বিজ্ঞপ্তির সোর্স অফিশিয়াল ওয়েবসাইট -
স্মারক নম্বর ৩৭.২০.০০০০.০০১.১১.৩৩১.২৬ (পার্ট-২)/৪৯৮ -
বিজ্ঞপ্তি জারির তারিখ ০৯ নভেম্বর ২০২৬ -
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৩ নভেম্বর ২০২৬ -
আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকা -
আবেদন পদ্ধতি সরাসরি / ডাকযোগে -
অফিশিয়াল ওয়েবসাইট banbeis.gov.bd -
হেড অফিসের ঠিকানা ১ জহির রায়হান সড়ক (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫। -
ফোন নাম্বার ৪১০৬০৭৫১ -
ই-মেইল director@banbeis.gov.bd
⚠
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো আবেদনকারীদের জন্য বিশেষ ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
আবেদনের সময়সীমা সতর্কতা: আবেদনের শেষ তারিখ (২৬ নভেম্বর ২০২৬) বিকাল ৪:০০ ঘটিকার পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
একজন প্রার্থী শুধুমাত্র একটি পদেই আবেদন করতে পারবেন (একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না)।
আবেদনপত্রের খামের ওপর আবেদনকৃত ব্যানবেইস এর পদের নাম অথবা ইউআইটিআরসিই-এর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োজিত সেবাকর্মীগণ পরবর্তীতে ব্যানবেইস-এর কোনো স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার অগ্রাধিকার দাবি করতে পারবেন না।
পরিচ্ছন্নতাকর্মী সেবা ক্রয়ে হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণ এবং ইতঃপূর্বে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে সেবা প্রদানকারীগণ অগ্রাধিকার পাবেন।
হেল্পলাইন: 01744690160
