অর্থ মন্ত্রণালয় • অভ্যন্তরীণ সম্পদ বিভাগ • কর-১ শাখা
কর অঞ্চল-২৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (মোট ৫৯টি শূন্য পদ)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার — কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২৪, ঢাকা (এফএ টাওয়ার, ৬ষ্ঠ তলা, ০১ পুরানা পল্টন, ঢাকা-১০০০)-এর অধীনে গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগ বিজ্ঞপ্তি (স্মারক নং: ০৮.০০.০০০০.০০০.০৩৭.১১.০০০১.২৪.৪০৮)।
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
📅 প্রকাশের তারিখ
২৫ নভেম্বর ২০২৬ খ্রি. (১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ)
২৫ নভেম্বর ২০২৬ খ্রি. (১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ)
🟢 আবেদন শুরু
০১ ডিসেম্বর ২০২৬, সকাল ৯:০০ ঘটিকা
০১ ডিসেম্বর ২০২৬, সকাল ৯:০০ ঘটিকা
⏰ আবেদনের শেষ সময়
২১ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪:০০ ঘটিকা
২১ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪:০০ ঘটিকা
👥 মোট পদ সংখ্যা
৫৯ টি (৬টি ক্যাটাগরি)
৫৯ টি (৬টি ক্যাটাগরি)
🗺️ জেলার যোগ্যতা
শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা
শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা
🎂 বয়সসীমা (০১/১১/২০২৬ তারিখে)
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর
পদের তালিকা, সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা
| ক্রমিক | পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ০১ |
ব্যক্তিগত সহকারী গ্রেড-১৩ • বেতন: ২৪,০০০-৫৮,০০০/- |
০২ টি | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান ডিগ্রি; সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি। |
| ০২ |
প্রধান সহকারী গ্রেড-১৩ • বেতন: ২৪,০০০-৫৮,০০০/- |
১০ টি | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ গতি। |
| ০৩ |
উচ্চমান সহকারী গ্রেড-১৪ • বেতন: ২৩,৫০০-৫৬,৮০০/- |
১৩ টি | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ গতি। |
| ০৪ |
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর গ্রেড-১৪ • বেতন: ২৩,৫০০-৫৬,৮০০/- |
১০ টি | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান ডিগ্রি; সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ গতি। |
| ০৫ |
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬ • বেতন: ২১,৯০০-৫২,৯০০/- |
১৪ টি | কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি (HSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ গতি। |
| ০৬ |
অফিস সহায়ক গ্রেড-২০ • বেতন: ২০,০০০-৪৮,৪০০/- |
১০ টি | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| সর্বমোট শূন্য পদ সংখ্যা (৬টি ক্যাটাগরি) | ৫৯ টি | সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগ (শুধুমাত্র ঢাকা জেলা) | |
আবেদন ফি ও টেলিটক SMS প্রেরণের নিয়মাবলী
💳 পরীক্ষার আবেদন ফি (৭২ ঘণ্টার মধ্যে)
- ক্রমিক ১–৫ নং পদের জন্য: পরীক্ষার ফি ১০০/- টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকা সহ মোট ১১২/- টাকা।
- ক্রমিক ৬ নং পদের জন্য: পরীক্ষার ফি ৫০/- টাকা + টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকা সহ মোট ৫৬/- টাকা।
- অনগ্রসর নাগরিক: শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদে মোট ৫৬/- টাকা।
🖼️ ছবি, স্বাক্ষর ও হেল্পলাইন
- রঙিন ছবি: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল (ফাইল সাইজ সর্বোচ্চ 100 KB)।
- স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল (ফাইল সাইজ সর্বোচ্চ 60 KB)।
- হেল্পলাইন: যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ অথবা ইমেইল: alljobs.query@teletalk.com.bd / taxeszone24dhaka@gmail.com।
📲 টেলিটক প্রিপেইড মোবাইল থেকে SMS-এ ফি জমার নিয়ম:
১ম SMS: TAX24 <space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। (যেমন: TAX24 ABCDEF)২য় SMS: TAX24 <space> YES <space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। (যেমন: TAX24 YES 12345678)
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ও শর্তাবলী
- একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন (সকল পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে)।
- লিখিত, ব্যবহারিক (ক্রমিক ১–৫ নং পদের জন্য) ও মৌখিক পরীক্ষার সময়সূচি www.taxeszone24dhaka.gov.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের (NOC) মূল কপি জমা দিতে হবে।
- বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপিসহ ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
